সাদার্ন বিশ্ববিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার। উপস্থিত ছিলেন পুরো কৌশল বিভাগের প্রধান আলী আশরাফ, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, নারী উদ্যোক্তা সুলতানা নূর জাহান প্রমুখ।
প্রতিযোগিতায় বিজয়ী হয় পুরো কৌশল বিভাগের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার তত্ত্বাবধানে ছিলেন শাখাওয়াত উল্লাহ চৌধুরী। বিজ্ঞপ্তি।