সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় উদ্যোক্তা সোসাইটির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় উদ্যোক্তা সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলীর হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের কর্মকর্তারা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় উদ্যোক্তা সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলীর হাতে ক্রেস্ট তুলে দেন সংগঠনের কর্মকর্তারা

‘একজন সফল উদ্যোক্তাই পারে দেশকে অর্থনৈতিকভাবে সমৃৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে। তবে এ জন্য উদ্যোক্তাদের মধ্যে থাকতে হবে সততা, পরিশ্রমী মনোভাব ও দেশপ্রেম।’ সম্প্রতি সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ব্যবসায় উদ্যোক্তা সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী এ কথা বলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ডিন অধ্যাপক আবদুল মোক্তাদীর। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক শরীফুজ্জামান, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালিক, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান, রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী ও সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মোহাম্মদ হাসান ও মোহাম্মদ গাফ্ফার হোসাইন শাহ। বিজ্ঞপ্তি।