বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধিদল সম্প্রতি আকস্মিক সফরে সাদার্ন বিশ্বদ্যিালয় পরিদর্শনে আসেন। সাত সদস্যবিশিষ্ট এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আকতার হোসেন।
প্রতিনিধিদল সাদার্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ফার্মাসি ল্যাব, কম্পিউটার ল্যাব, প্রকৌশল ল্যাব, অডিটোরিয়াম ইত্যাদি পরিদর্শন করে। এই সময় তারা বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করে।
এরপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিদল সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলীর সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার সরওয়ার জাহান, উপ–উপাচার্য শরীফুজ্জামান, পুরকৌশল বিভাগের উপদেষ্টা মোজাম্মেল হোসেন, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আব্দুল মোক্তাদীরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। বিজ্ঞপ্তি।