সাদার্ন বিশ্ববিদ্যালয়ে সংবিধান সংশোধন বিষয়ে সেমিনার
‘ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য সংবিধানের যেসব ধারা সংশোধন করা হয়েছে তা পরিবর্তনের পাশাপাশি জাতি যাতে অধিকার ফিরে পায় তা নিশ্চিত করতে হবে।’ সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও বাংলাদেশ স্কুল অব ডিবেটের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা এ কথা বলেন। সম্প্রতি অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রভাষক এম জসিম আলী চৌধুরী। সভাপতিত্ব করেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক মহীউদ্দীন খালেদ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুঈনউদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, উপউপাচার্য শরীফুজ্জামান ও সহপ্রতিষ্ঠাতা ইসরাত জাহান।বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন জাকির হোসেন, আইন বিভাগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফারুক, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, সুপ্রভাত বাংলাদেশ-এর নগর সম্পাদক এম নাসিরুল হক, আখতার কবির চৌধুরী ও সৈয়দ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আইন বিভাগের প্রভাষক ফরিদ উদ্দীন ও স্কুল অব ডিবেটের সাইফুল আবেদীন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক এম আই জে তারেক ও জাকির আহমেদ। বিজ্ঞপ্তি।