সাদার্ন বিশ্ববিদ্যালয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দক্ষতা বাড়াতে স্বমূল্যায়ন ও স্বীকৃতির মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণবিষয়ক সেমিনার গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব মো. খালেদ। বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য শরীফুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. আ ন ম আব্দুল মোক্তাদীর ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উপদেষ্টা মোজাম্মেল হক। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মানসম্মত শিক্ষা কার্যক্রম চালিয়ে গেলেও পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে। এসব থেকে উত্তরণে একটি পরিপূর্ণ নীতিমালা প্রণয়নের দাবি উঠলেও বারবার অদৃশ্য কারণে তা সফলতার মুখ দেখছে না। বিজ্ঞপ্তি