সাদার্ন বিশ্ববিদ্যালয়ে 'অ্যান্ড্রয়েড অ্যাপস'-বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রয়েড অ্যাপস–বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণার্থীদের সঙ্গে অতিথিরা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের অ্যান্ড্রয়েড অ্যাপস–বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণার্থীদের সঙ্গে অতিথিরা

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে ‘অ্যান্ড্রয়েড অ্যাপস’–বিষয়ক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয় সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি ও ডিজাইনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। এতে প্রশিক্ষণ দেন কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক শর্মি বড়ুয়া।

কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন শরীফুজ্জামান। কর্মশালায় কম্পিউটার সায়েন্স বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।