প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায় ও পুনর্মিলনী অনুষ্ঠান গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন মঈনুদ্দীন আহমদ খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নুরুল মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সাবেক উপাচার্য এ জে এম নুরুদ্দীন চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান। আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ জালাল উদ্দীন আল আযহারী, প্রভাষক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ইসলামিক স্টাডিজ বিভাগের প্রকাশনা আল ফারাবীর মোড়ক উন্মোচন করেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়। বিজ্ঞপ্তি।