সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের বিদায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সদ্য কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২৫ অক্টোবর নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের প্রধান আলী আশরাফ। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় ট্রাস্ট সভাপতি খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য মোহাম্মদ আলী, প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহউপাচার্য শরীফুজ্জামান ও পুরকৌশল বিভাগের উপদেষ্টা মোজাম্মেল হক।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ভিশন ২০২১ সাল নাগাদ দেশকে একটি পরিপূর্ণ অর্থে স্বয়ংসম্পূর্ণ কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করতে চায়। এ লক্ষ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হবে। বিজ্ঞপ্তি।