সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহানের সম্মাননা লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষা সম্প্রসারণের স্বীকৃতি হিসেবে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহানকে সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের মিলনায়তনে এই সম্মাননা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সভাপতি সালেহ জহুর। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। অতিথি ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসেন আকবর আলী। বিজ্ঞপ্তি।