সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে সাদার্ন বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ১৪ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মোহাম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–প্রতিষ্ঠাতা ইসরাত জাহান, সহ–উপচার্য শরীফুজ্জামান, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আ ন ম আবদুল মোক্তাদীর, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান আলী আশরাফ, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান নুরুল মোস্তফা, আইন বিভাগের উপদেষ্টা মহিউদ্দিন খালেদ, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবর্ষিকীর কেক কাটা হয়।
প্রধান অতিথি বলেন, উচ্চশিক্ষার বাতিঘর হওয়ার যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে সাদার্ন বিশ্ববিদ্যালয়, সে লক্ষ্য অর্জনেই এগিয়ে যাচ্ছে।
আলোচনা সভার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজ্ঞপ্তি।