সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে সপ্তাহব্যাপী অনুষ্ঠান
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেÿ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কর্মসূচির ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ছিল আলোচনা সভা, কেক কাটা, সাদার্ন ট্যালেন্ট অ্যাওয়ার্ড প্রতিযোগিতা, তারুণ্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি সাদার্ন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য আবদুস সালাম। উপস্থিত ছিলেন উপাচার্য মো. নুরুল মোস্তফা, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য এম আলী আশরাফ, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, সাবেক উপাচার্য এ জে এম নুরুদ্দীন চৌধুরী, সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন শরীফুজ্জামান, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আ ন ম আবদুল মোক্তাদীর, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবুদুস সালাম বলেন, ‘শিক্ষার্থীরাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য স্থায়ী ক্যাম্পাসসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদানে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।’ বিজ্ঞপ্তি।