সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কা­উন্সিলের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাউন্সিলের সভা গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের ডিগ্রি অনুমোদন, বিভিন্ন বিভাগের প্রশাসনিক প্রতিবেদন, সিলেবাস ও ক্লাস রুটিন পর্যালোচনা, নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল প্রকাশ, ইউজিসির পরামর্শ অনুযায়ী শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদান, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
উপাচার্য মো. নুরুল মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ–উপাচার্য শরীফুজ্জামান, প্রশাসনিক কাউন্সিলের সদস্য সালেহ জহুর, আবু তৈয়ব, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান ও পরীক্ষা নিয়ন্ত্রকেরা। বিজ্ঞপ্তি।