সাদার্ন বিশ্ববিদ্যালয়ের মাসব্যাপী কর্মসূচি শুরু

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে কেক কেটে কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য মোহাম্মদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহউপাচার্য শরীফুজ্জামান, ব্যবসা প্রশাসন বিভাগের ডিন আ ন ম আবদুল মোক্তাদীর, রেজিস্ট্রার ইসরাত জাহান, কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান নুরুল মোস্তফা, আইন বিভাগের উপদেষ্টা মহিউদ্দিন খালেদ, সাবেক উপাচার্য মঈন উদ্দিন আহমদ খান, ফার্মাসি বিভাগের প্রধান মহিউদ্দিন চৌধুরী, ইংরেজি বিভাগের প্রধান শামসুজ্জামান প্রমুখ।
প্রথম দিনের কর্মসূচিতে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিভিন্ন কার্যক্রমের উপস্থাপনসহ নানা আয়োজন।
সরওয়ার জাহান বলেন, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে সাদার্ন বিশ্ববিদ্যালয় দেশব্যাপী পরিচিত নাম। কিন্তু এই পথ চলা এত সহজ ছিল না। নানারকম ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকের এই অবস্থান। তিনি আরও বলেন, শিগগির বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করবে। বিজ্ঞপ্তি।