সাদার্ন ব্যবসায় প্রশাসন বিভাগের যুগপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের যুগপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয় ১ ফেব্রুয়ারি। অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইসরাত জাহান স্বাগত বক্তব্যে বলেন, এক যুগ আগে এই বিভাগের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য আরও দেন অছি পরিষদের সভাপতি খলিলুর রহমান, সিডিএর চেয়ারম্যান আব্দুচ ছালাম, মোস্তফা গ্রুপের সহসভাপতি শফিক উদ্দীন, বাংলাদেশ শিপ ব্রেকিংয়ের ব্যবস্থাপনা পরিচালক লিয়াকত হোসেন ও ইলিয়াস ব্রাদার্সের সভাপতি নুরুল আবসার। স্মৃতিচারণ পর্বে অংশ নেন সাবেক উপাচার্য মঈনুদ্দীন আহমদ খান, এ জে এম নুরুদ্দীন চৌধুরী প্রমুখ। শেষে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কণ্ঠশিল্পী সন্দীপনের গান।