সাদার্নে ইংরেজি বই পড়া প্রতিযোগিতার সনদ প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিল ইংরেজি পড়া প্রতিযোগিতার সনদপত্র প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত রোববার সাদার্ন বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্রিটিশ কাউন্সিল ও সাদার্ন বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সাদার্ন ইউনিভার্সিটির সহউপাচার্য শরীফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উপপরিচালক ম্যাট পুসে। আরও উপস্থিত ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, ব্রিটিশ কাউন্সিলের গ্রন্থাগার ব্যবস্থাপক সরওয়াত রেজা এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন আ ন ম আব্দুল মোক্তাদীর প্রমুখ।
ম্যাট পুসে বলেন, ‘সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ দেখে আমি সত্যি আনন্দিত। ব্রিটিশ কাউন্সিল এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে।’ প্রতিযোগিতায় প্রথম হন ইংরেজি বিভাগের ছাত্রী ফারিয়া তাসনিম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা বিভাগের প্রধান সৌরভ সাখাওয়াত ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো. হাসান। বিজ্ঞপ্তি