সাদার্নে রোবো-ফাইট প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে এসআরসি রোবো-ফাইট প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে এসআরসি রোবো-ফাইট প্রতিযোগিতায় অতিথিদের সঙ্গে বিজয়ী শিক্ষার্থীরা

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আন্তবিশ্ববিদ্যালয় ‘এসআরসি রোবো-ফাইট প্রতিযোগিতা’ ২ জুন বিশ্ববিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সাদার্ন বিশ্ববিদ্যালয়ের রোবো-মেকাট্রনিক্স ক্লাব (এসআরসি) ও রোবো ল্যাবের সহযোগিতায় দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় চট্টগ্রামসহ দেশের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ১৪টি দল অংশ নেয়।
পাঁচটি পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিলেটের লিডিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো রোবট ‘মুড়ির ডিব্বা’। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ফাহিম আহমেদ, তাহমিম আহমেদ ও ইমতিয়াজ আহমেদ। দ্বিতীয় স্থানও দখল করে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো রোবট ‘ডিউ’। এ ছাড়া তৃতীয় হয় নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের রোবট ‘দুর্জয়’। সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক এন এম ইসতিয়াক চৌধুরীর সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। আরও উপস্থিত ছিলেন সহ–উপাচার্য শরীফুজ্জামান, রেজিস্ট্রার মনতাজুল ইসলাম চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান প্রমুখ। বিজ্ঞপ্তি।