একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি সাদার্ন বিশ্ববিদ্যালয়ে শিল্পপণ্য বাজারজাতকরণ–বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেন আরামিট গ্রুপের (সিমেন্ট) উপমহাব্যবস্থাপক মীর মহিউদ্দিন আহমদ। কর্মশালার পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদা।
দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় এমবিএ শ্রেণির ৩৬ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মশালায় শিল্পপণ্য বাজারজাতকরণে আরও বেশি দক্ষতা অর্জন, সিমেন্ট, এমএস রড ও করোগেটেড শিট বিপণনের বিভিন্ন পলিসি সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়া ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, ফরমোলেটিং মার্কেটিং স্ট্র্যাটেজিস, শিল্পপণ্য বাজারজাতকরণের ব্যাপারে বহুমুখী কৌশলের সমন্বয় এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন মীর মহিউদ্দিন আহমদ ও কাজী নাজমুল হুদা। বিজ্ঞপ্তি।