সাধারণ জীবনে অসাধারণ প্রযুক্তি
ধীরে ধীরে সবকিছুতেই লাগছে প্রযুক্তির ছোঁয়া। তবে আমাদের আশপাশের এমন কিছু নিত্যপ্রয়োজনীয় বস্তু পড়ে আছে, যেগুলোতে এখনো তেমন একটা প্রযুক্তির ছোঁয়া লাগেনি। প্রযুক্তির ছোঁয়ায় সেসব বস্তু যদি আরও আধুনিক হয়ে যায়, তাহলে কী কী হতে পারে? এ বিষয়ে গবেষণা করেছেন বিশিষ্ট প্রযুক্তি গবেষক নাসিফ চৌধুরীবদনাপানিসংক্রান্ত বিভিন্ন কাজে বাংলার ঐতিহ্যবাহী জলপাত্র বদনার রয়েছে ব্যাপক ব্যবহার। প্রযুক্তির কল্যাণে বদলে যেতে পারে বদনার সনাতন রূপ। দেখে নিই, আধুনিক বদনায় থাকতে পারে কী কী বাড়তি সুবিধা।ডিসপ্লে‘আয় বুঝে ব্যয় করো’ প্রবাদ মেনে বদনার পানি যাঁরা ব্যবহার করতে চান, বদনার শরীরে সংযুক্ত ‘ডিসপ্লে’ প্রযুক্তি তাঁদের বেশ কাজে দেবে। এই ডিসপ্লেতে বদনার পানিসংক্রান্ত সব পরিসংখ্যান দেখানো হবে। যেমন, কতটুকু পানি ব্যবহার করা হয়েছে, কতটুকু বাকি আছে, বদনার ভেতরের পানির বর্তমান তাপমাত্রা ইত্যাদি। সঙ্গে থাকছে লাল ও সবুজ বাতি। সবুজ বাতির অর্থ, নিশ্চিন্তে পানি খরচ করুন। আর লাল বাতির অর্থ, ‘সাবধান, পানি শেষ হয়ে যাচ্ছে!’রিজার্ভ ট্যাংকআকস্মিকভাবে বদনার পানি শেষ হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ে যান। তাঁদের কথা চিন্তা করে বদনার ভেতরে থাকবে ‘রিজার্ভ ট্যাংক’। পানি শেষ হওয়ামাত্র রিজার্ভ ট্যাংকে মজুদ থাকা পানি ব্যবহার করে বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে।হিটারশীতকালে পানি অনেকের কাছে অ্যান্টার্কটিকার বরফের সমান। তাঁদের সুবিধার জন্য রয়েছে ‘হিটার’ প্রযুক্তি। এটি ব্যবহারের ফলে শীতকালে বদনা থেকে উষ্ণ পানি পাওয়া যাবে। অকারণে মিতব্যয়িতা ভুলে এবার মনের সুখে পানি ব্যবহার করুন।ঝাড়ুঝাড়ু দিয়ে শুধু ঘরই পরিষ্কার করা যায় না। একটু খেয়াল করে দেখবেন, মানুষ পেটানো, সাংসারিক ঝগড়ার সময় ঝাড়ুকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করা যায়। তাই সময় বুঝে বিভিন্ন রূপ ধারণ করাই আধুনিক ঝাড়ুর মূল কাজ। যেমন—ঘর পরিষ্কার মোডঘর পরিষ্কার মোডে থাকার সময় ঝাড়ুর কাজ হবে চুম্বকের মতো ঘরের ধুলাবালিকে আকর্ষণ করা। এ সময় শলাগুলো থাকবে নমনীয়, যাতে ঘরের প্রত্যন্ত অঞ্চলে সেগুলোকে সহজে পৌঁছে দেওয়া যায়।ঝগড়া মোডসাধারণত ঘরের গিন্নিরা ঝগড়ার সময় শক্তি প্রদর্শনের কাজে ঝাড়ু ব্যবহার করতে পছন্দ করেন। ঝাড়ু হাতে থাকা মানে ঝগড়া চলাকালীন নিজের আধিপত্য বিস্তারে এগিয়ে থাকা। সে জন্য ঝগড়ার মুডে থাকার সময় প্রতীকী অর্থে ঝাড়ুর শলাগুলো লাল বর্ণ ধারণ করবে। ঝাড়ুর এমন অগ্নিমূর্তি দেখে প্রতিপক্ষ খুব সহজেই ঘাবড়ে যাবে।পেটানো মোডঅনেকেই ঝাড়ু দিয়ে পেটাতে পছন্দ করেন। তবে বাস্তব সত্য হচ্ছে, ওজনে হালকা হওয়ার কারণে ঝাড়ু দিয়ে পিটিয়ে মানসিক প্রশান্তি লাভ করা কঠিন। তাই পেটানো মোডে থাকার সময় ঝাড়ুর শলাগুলো যতটুকু সম্ভব শক্ত হয়ে যাবে, ফলে পিটিয়ে অসীম আনন্দ লাভ করা যাবে।দরজাকবি বলেছেন, ‘খোল খোল দ্বার, রাখিও না আর, বাহিরে আমায় দাঁড়ায়ে।’ ঘরে প্রবেশ ও বাইরের ব্যাপারে দরজার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দরজাকে আধুনিক করে তুলে নিত্যদিনের জীবনে বেশ স্বাচ্ছন্দ্য আনা সম্ভব। যেমন—আনসার মেশিনভিক্ষুকদের মানবিক আবেদনে সাড়া দিতে দিতে যারা বিরক্ত, তাদের জন্য এই প্রযুক্তি আশীর্বাদস্বরূপ। ভিক্ষুকদের ‘চাইট্টা ভিক্ষা দেন গো আম্মা’ মার্কা আবেদন শোনার সঙ্গে সঙ্গে আনসার মেশিন থেকে স্বয়ংক্রিয় উত্তর আসবে, ‘মাফ করো।’ চাইলে আপনার মনের মতো বাক্য সেট করে রাখতে পারবেন।এর পরও যেসব ভিক্ষুক আবার কথা বলবে, তাদের জন্য রয়েছে উচ্চস্বরে ধমকের ব্যবস্থা।অটো লকারঅযাচিত অতিথিদের আগমন ঠেকাতে রংবেরঙের অতিথি দেখামাত্র দরজার বাইরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তালা লেগে যাবে। এর ফলে বাসায় কেউ নেই ভেবে অতিথিরা ফেরত চলে যাবে। তবে গুরুত্বপূর্ণ কেউ ফেরত গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।মশারিআচার-আচরণের সূত্র ধরে মশাদের দুই ভাগে ভাগ করা যায়। যথা—গাতক মশা ও ঘাতক মশা। এই মশাদের হাত থেকে রক্ষা পেতে মশারি দিয়ে আপনি যতই নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলেন না কেন, বিশেষ ট্রেনিংপ্রাপ্ত মশারা ভেতরে প্রবেশ করবেই। মশারির ভেতরের বিশেষ প্রযুক্তি সে ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে।অ্যান্টি-মশাকম্পিউটারে ভাইরাস দমন করতে যেমন অ্যান্টি-ভাইরাস ব্যবহার করা হয়, তেমনি মশারির ভেতরে মশাদের জন্য থাকছে অ্যান্টি-মশা নামক বিশেষ রোবট। মশাদের মতোই দেখতে এই অ্যান্টি-মশা আপনার মশারির বিভিন্ন ফাঁকফোকরে অবস্থান নিয়ে সীমান্তে অতন্দ্রপ্রহরীর মতো মশারির ভেতরের নিরাপত্তা নিশ্চিত করবে। ফলে গাতক মশাদের ওপেন এয়ার কনসার্ট আর ঘাতক মশাদের হাত থেকে নিজের ‘বেডরুমে’ আপনি নিরাপদে থাকবেন।সানগ্লাসআধুনিক সানগ্লাস কীভাবে আপনাকে আরও আধুনিক করে তুলতে পারে, চলুন দেখে নিই—মনের ভাষা ফিচারকথায় আছে, ‘চোখ যে মনের কথা বলে।’ কিন্তু চোখের দিকে চেয়ে মনের ভাষা উদ্ধারের ক্ষমতা অনেকেরই নেই। প্রযুক্তির মাধ্যমে মনের ভাষা ভেসে উঠবে সানগ্লাসের পর্দায়। যেমন, রাস্তায় অচেনা তরুণীকে দেখে আপনার হূদয় মোচড় দিয়ে উঠল, তখন সানগ্লাসের পর্দায় ভেসে উঠবে ভালোবাসার বিশেষ চিহ্ন। তরুণী তখন আপনার মনের কথা জানতে পারবে। একই সঙ্গে তরুণীদের গ্লাসে ভালোবাসার চিহ্ন ছাড়াও থাকছে জুতা-থাপড়ের চিহ্ন।মানিব্যাগপ্রেম-ভালোবাসার নানা ধরনের জটিল সমীকরণ এখন মানিব্যাগের ওপর নির্ভরশীল। প্রযুক্তির খাতিরে যেভাবে মানিব্যাগ থেকে আপনি বাড়তি সুবিধা আদায় করে নিতে পারবেন—ইমেজ ভিউয়ারমানিব্যাগের ভেতরে প্রেমিকার ছবি রাখা প্রেমিকদের জন্য প্রায় কর্তব্যের পর্যায়ে পড়ে। সে ক্ষেত্রে যাঁরা একাধিক প্রেম করেন, তাঁরা ভয়ে মানিব্যাগের এই বিশেষ সুবিধা ব্যবহার করতে পারেন না। তাঁদের জন্য ইমেজ ভিউয়ার প্রযুক্তি বেশ কাজে দেবে। এই প্রযুক্তির ফলে মানিব্যাগে ছবি রাখার স্থানে থাকছে ডিজিটাল পর্দা। আপনি যখন যে প্রেমিকার সঙ্গে থাকবেন, তখন পর্দায় স্বয়ংক্রিয়ভাবে সেই প্রেমিকার ছবিই প্রদর্শিত হবে। একাধিক প্রেম করলেও সেগুলো থাকবে মজবুত ও টেকসই।ছাতাআধুনিক ছাতা থেকে পাওয়া যেতে পারে যেসব বাড়তি সুবিধা—ছাতা কন্ডিশনারছাতা সাধারণত দুটো সময়ে ব্যবহার করা হয়, যখন রোদ অথবা বৃষ্টি থাকে। তাই সময়ভেদে ছাতার সুবিধাও থাকবে আলাদা। যেমন, রোদের সময় ছাতার ভেতর থেকে বের হবে ঠান্ডা বাতাস। আবার, বৃষ্টির সময় চাইলে থাকবে গরম বাতাসের ব্যবস্থা।ছাতা ফাইন্ডারছাতা নিয়ে বাসা থেকে বের হন অনেকেই, কিন্তু ভুলে যান সেটা ফেরত আনতে। যাঁরা ছাতা হারানোয় দক্ষ, তাঁদের জন্য ছাতায় থাকবে জিপিএস প্রযুক্তি। এবার হারিয়ে যাওয়া ছাতার অবস্থান জেনে নিন কৃত্রিম উপগ্রহের সাহায্য নিয়ে।