সাধ্যের মধ্যে চালকবিহীন গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্প খরচে স্বয়ংক্রিয় বা চালকবিহীন গাড়ি (রোবটকার) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ গাড়ির দাম সাধারণ মানুষের নাগালেই থাকবে। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এক দশকের মধ্যে এ নতুন গাড়ি তৈরি করার ব্যাপারে আশাবাদী।রোবটকার প্রযুক্তি তৈরিতে খরচ পড়বে পাঁচ হাজার পাউন্ড। তবে ভবিষ্যতে এটি যাতে মাত্র ১০০ পাউন্ডেই বাজারে পাওয়া যায়, সেই চেষ্টা চলছে। এ প্রযুক্তিতে রোবটকারের যাত্রাপথের একটি ত্রিমাত্রিক ছবি তৈরি করা হবে। গাড়িটির সামনে থাকবে লেজার রশ্মি এবং ছাদে থাকবে ক্যামেরা। গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে যাত্রাপথের মানচিত্র তৈরি করে অগ্রসর হবে। সেই মানচিত্রে অন্যান্য বিষয়ের পাশাপাশি পথচারীদের উপস্থিতিও বিবেচনা করা হবে। টেলিগ্রাফ।