সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শিক্ষাসামগ্রী বিতরণ
দাগনভূঞার দরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেনীর সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০ নভেম্বর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরজু মনোয়ারার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্বচন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খুরশীদ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী নজরুল ইসলাম, ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শরীফ ভূঞা ও সমাজসেবক মীর মোস্তফা কামাল পাশা।
সহকারী শিক্ষক অসীম কুমার নাথের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মারুফ, পরিচালক আবুল বাশার, সহপরিচালক মো. কামাল উদ্দিন, ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সহসভাপতি হোসনে মোবারক, সাংবাদিক ফিরোজ আলম, অভিভাবক সদস্য সফিকুল ইসলাম, ফরিদা ইয়াছমিন, কোরাইশ মুন্সি, ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, শিক্ষার্থী ফারহান ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।