সানরাইজ ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানরাইজ ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে এক কৃতী শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন অতিথিরা
সানরাইজ ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে এক কৃতী শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন অতিথিরা

ফেনীর সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ২০১৪ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান গত ৩০ জুলাই আজিজিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞার পৌর মেয়র ওমর ফারুক খান। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের উপসচিব খুরশীদ আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার, জাপান আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম, লকিয়ত উল্যাহ বৃত্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, সাংবাদিক এন এন জীবন, শেখ ফরিদ উদ্দিন, আজাদ মালদার ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শরীফ ভূঞা।
অনুষ্ঠানে ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট, অভিনন্দনপত্র ও উপহার তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।