সানরাইজ ফাউন্ডেশনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ফেনীর সামাজিক সংগঠন সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে দাগনভূঞা উপজেলার দুধমুখা সমমনা প্রি-ক্যাডেট একাডেমি মিলনায়তনে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়। এ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার ও সনদ বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জগদীশ চন্দ্র দেবনাথ। ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শরীফ ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার ।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বক্তব্য দেন, আবদুল্লাহ আল মামুন, আবুল বাশার, মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, কৃষ্ণ ধন পাল, প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা সেরা ২৫ জনের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।