সানশাইন ক্রিকেট একাডেমির যাত্রা শুরু

সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের নতুন অঙ্গপ্রতিষ্ঠান সানশাইন ক্রিকেট একাডেমি ২৭ আগস্ট যাত্রা শুরু করেছে। বিদ্যালয়ের মিলনায়তনে এই ক্রিকেট একাডেমির উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, খেলাধুলা এবং লেখাপড়া একটি অপরটির পরিপূরক। তিনি সানশাইন ক্রিকেট একাডেমির কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনের পর সানশাইন ক্রিকেট একাডেমির বোর্ড সদস্য রেফায়াত কবির প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এরপর বক্তব্য দেন সানশাইনের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক ডেফনি হালিমের পরিচালনায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা ‘মার ঘুরিয়ে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করে। অনুষ্ঠান পরিচালনা করে কলেজের ও লেভেলের শিক্ষার্থী রেজমি মুহাম্মদ।
উল্লেখ্য, এই একাডেমির অন্তর্ভুক্ত সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং এর অঙ্গপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সপ্তাহে দুই দিন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কোচের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাবে। বিজ্ঞপ্তি।