সানশাইন গ্রামার স্কুলের ছাত্র আবু সায়েমের কৃতিত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ইউএনএসডব্লিউ পরীক্ষায় সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র আবু সায়েম ভালো ফলাফলের জন্য স্বর্ণপদক অর্জন করেছে। বিশ্বব্যাপী ৫৮টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ পরীক্ষায় নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সাতজনকে এই স্বর্ণপদক দেওয়া হয়। শিক্ষাজীবনের শুরু থেকে সায়েম ইংরেজি, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার শিক্ষায় অনন্য ফলাফলের জন্য এ স্বর্ণপদক অর্জন করে। এ ছাড়া বিজ্ঞানে তার অর্জিত নম্বর ছিল সারা বিশ্বে সর্বোচ্চ। বিজ্ঞপ্তি।