সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠার ৩২ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ জানুয়ারি শোভাযাত্রা বের করা হয়। নাসিরাবাদ হাউজিং সোসাইটির ক্যাম্পাস থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি প্রবর্তক মোড়, পাঁচলাইশ, মুরাদপুর ও সুগন্ধা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্কুল ক্যাম্পাসে এসে শেষ হয়। সানশাইন গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন।
এ বছর শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিল ‘বিশ্ব শান্তি ও পরিবেশ সংরক্ষণ’। শোভাযাত্রায় সানশাইন গ্রুপের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ, চিটাগাং সানশাইন কলেজ এবং চিটাগাং সানশাইন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।
উল্লেখ্য, সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের প্রথম প্রতিষ্ঠান যেটি ব্রিটিশ কারিকুলামে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। এ স্কুলের শিক্ষার্থীরা অনেকবার ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষায় সারা দেশে, এমনকি সারা বিশ্বে শ্রেষ্ঠ ফলাফল অর্জন করেছে।
শোভাযাত্রার পর সানশাইনের জুনিয়র ও মিডল সেকশনের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিজ্ঞপ্তি