সানোয়ারা ইসলাম বালক উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান মেলা
৩ মে সানোয়ারা ইসলাম বালক উচ্চবিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। মেলায় বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণির শিক্ষার্থীরা ৩০টি স্টলে নানা প্রযুক্তি প্রদর্শন করে।
মেলায় বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞানচর্চা যেমন জরুরি তেমনি প্রয়োজন প্রযুক্তির শিক্ষা। খেলাধুলা, স্কাউটিং, সাহিত্যচর্চা, বিজ্ঞানচর্চার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে শিশুদের।
বিজ্ঞান মেলায় বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ–এর সহকারী সম্পাদক সৈয়দ কামরুল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল মনছুর চৌধুরী ও ফাহমিদা জাহান।
বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীরা ভূগর্ভের কম্পন শনাক্ত করার প্রযুক্তি উপস্থাপন করে। এই প্রযুক্তির মাধ্যমে ভূমিকম্পের দুই মিনিট আগে পূর্বভাস পাওয়া যাবে বলে তারা জানায়। এ ছাড়া শিক্ষার্থীরা পরিবেশবান্ধব বিদ্যুৎ প্রযুক্তি, চুরি প্রতিরোধক যন্ত্র, ডিজিটাল সিগন্যাল, মোবাইল ফোনের মাধ্যমে বিদ্যুতের সুইচ নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসনে আধুনিক নালা তৈরিসহ নানা প্রকল্প উপস্থাপন করে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা প্রদর্শনীতে অংশ নেয়। বিজ্ঞপ্তি।