সানোয়ারা ইসলাম বয়েজ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে নগরের চান্দগাঁওয়ের সানোয়ারা ইসলাম বয়েজ হাইস্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। শ্রেণিকক্ষে পাঠাভ্যাস তৈরির ওপর ‘টিচিং রিডিং’ শীর্ষক এ কর্মশালা পরিচালনা করেন ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল শিক্ষক মীর্জা বেগ। এতে প্রধান অতিথি ছিলেন সানোয়ারা ইসলাম বয়েজ হাইস্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ও সানোয়ারা গ্রুপ অব কোম্পানিজের উপব্যবস্থাপনা পরিচালক জাহেদুল ইসলাম। প্রধান অতিথি বলেন, শিক্ষাকে আনন্দময় করা গেলে শিক্ষার্থীরা পড়াশোনার দিকে ঝুঁকবে। তিনি কর্মশালা আয়োজনের জন্য ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান।
সানোয়ারা ইসলাম বয়েজ হাইস্কুলে ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে চলমান বইপড়া প্রতিযোগিতার অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে স্কুলের ২০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। কর্মশালায় ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে শিক্ষকদের বিভিন্ন কৌশল শেখানো হয়। বিজ্ঞপ্তি।