সান্তা বান্তার কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তা সিং আর বান্তা সিং। দুই বন্ধু।গলায় গলায়ভাব। বোকামিতেও সমান তারা। শুনুন তাদের গল্পসদ্য বিয়ে করেছে সান্তা সিং। বউয়ের সঙ্গে কথা হচ্ছে—সান্তা: আমার তো নুন আনতে পান্তা ফুরায়, এই গরিবের সংসারে চলতে তোমার সমস্যা হবে না তো?সান্তার স্ত্রী: না, আমার আর কী সমস্যা! চিন্তা করছি তোমাকে নিয়ে।সান্তা: কিসের চিন্তা?সান্তার স্ত্রী: আমি নাহয় বেঁচেবর্তে থাকলাম, তোমার চলবে কী করে!জানালার পর্দার কাপড় কিনতে সান্তা সিং একটা কাপড়ের দোকানে ঢুকেছে। অনেক ঘেঁটেঘুঁটে শেষে একটা ঝলমলে গোলাপি রঙের কাপড় পছন্দ হয়েছে তার। কাপড় কাটার সময় দোকানি বললেন, ‘কয় গজ কাপড় লাগবে আপনার?’ সান্তা ভ্রু কুঁচকে বলল, ‘কয় গজ মানে! পাক্কা পনেরো ইঞ্চি কাপড় কেটে দাও।’ দোকানি চোখ বড় বড় করে বললেন, ‘পনেরো ইঞ্চি মানে! পাগলে পেয়েছে আপনাকে? এই কাপড় দিয়ে কোনো জানালার পর্দা হবে!’ সান্তা একগাল হেসে বলল, ‘আরে মিয়া, এই পর্দা তো আমার কম্পিউটারের জন্য।’ ‘কম্পিউটারের জন্য! কম্পিউটারে কেউ পর্দা দেয় নাকি?’ ‘কেউ দেয় না, আমি দিই। কারণ আমার কম্পিউটারে ‘উইন্ডোজ’ আছে!’শিলাবৃষ্টিতে নিজের গাড়িটার রফাদফা অবস্থা। জায়গায় জায়গায় ট্যাপ খেয়ে পুরোপুরি ঝাঁঝরা! ঠেলে ঠেলে বিধ্বস্ত গাড়িটাকে মেকানিকের কাছে নিয়ে গিয়েছে সান্তা সিং। কিন্তু সবকিছু ঠিকঠাক করতে বেশ বড় একটা টাকার মামলা। পকেটে অত টাকাও নেই। অগত্যা বাড়িমুখো হয় সান্তা। বাড়ি গিয়ে একটা লম্বামতো পাইপ গাড়িটার তেল ভরানোর ফোকরে ঢুকিয়ে ফুঁ দিতে শুরু করল সে। উদ্দেশ্য বাতাস দিয়ে গাড়িটার ট্যাপগুলো যদি ঠিক করা যায়। ঘণ্টাখানেক ফুঁ দিয়ে ক্লান্ত সান্তা। ঠিক সে সময় বান্তা এসে হাজির। সব দেখেটেকে সে বলল, ‘আরে বুদ্ধু, তুই যে বাতাস দিচ্ছিস, তার সবই তো বেরিয়ে যাচ্ছে!’ সান্তা তো অবাক! ‘কেমন করে?’ ‘কেমন করে আবার, তোর গাড়ির সব কটা জানালাই তো খোলা!’সান্তা: সুয়েজ খালের নাম শুনেছিস?বান্তা: না শোনার কী আছে!সান্তা: শুনে থাকলে ভালো। আরও শুনে রাখ, সেই খালটা আমার বাবা খুঁড়েছিলেন!বান্তা: এটা কোনো ব্যাপার! ডেড সির কথা শুনেছিস?সান্তা: এটা না শোনার কী আছে!বান্তা: শুনলে ভালো। এবার শুনে রাখ, স্বয়ং আমার বাবা সেটা মেরেছিলেন!পাত্রীর বাবার মুখোমুখি সান্তা সিং—বাবা: পান-টানের অভ্যাস আছে নাকি?সান্তা: এর আগে কোথায় আর কী কী পান করতে দেবেন, সেটাই বলেন।সান্তা ও বান্তা গিয়েছে মিসরে। মমি দেখে খুবই অবাক তারা—সান্তা: আরে দোস্ত, দেখেছিস কত্তো ব্যান্ডেজ! আমি নিশ্চিত, এই মানুষটা ট্রাকের নিচে পড়েছিল।বান্তা: দোস্ত, আমারও তাই মনে হয়। দেখছিস না পাশে ট্রাকের নম্বরটাও আছে—বিসি ১৭৬০!সান্তা একটা পেট্রলপাম্প খুলে বিশাল লোকসানে পড়েছে। বান্তা এসে জিজ্ঞেস করল, ‘কিসের ব্যবসায় নেমেছিলি?’ সান্তা বেজারমুখে বলল, ‘আর বলিস না, পেট্রলপাম্প খুলেছিলাম একটা। একটা দিনও গাড়িঘোড়া নিয়ে এল না কেউ!’ বান্তা তো অবাক। ‘কেন এল না?’ সান্তা কাছের একটা দালান দেখিয়ে বলল, ‘এই যে দালানটা দেখছিস, এটার দোতলায় দিয়েছিলাম পাম্পটা। মনে হয়, আরও ওপরে গেলে ভালো করতাম।’রেস্তোরাঁয় ঢুকেছে সান্তা আর বান্তা। সান্তা একসময় দাবি করে বসল, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জটিল প্রশ্নগুলোর একটির উত্তর বের করে ফেলেছে সে। বান্তা বলল, ‘প্রশ্নটা কী শুনি?’ সান্তা তো ব্যাপক উত্তেজিত। বলল, ‘ডিম আগে না, মুরগি আগে?’ বান্তা ভ্রু কুঁচকে বলল, ‘উত্তরটা কী?’ সান্তা চোখ নাচিয়ে বলল, ‘রেস্তোরাঁয় যেটা প্রথম অর্ডার দেবে, সেটাই আগে!’