সাপমারা পাহাড় বিদ্যালয়ে পোশাক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি জেলা প্রশাসন সাপমারা পাহাড় রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে পোশাক বিতরণ করেছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের শিশু থেকে পঞ্চম শ্রেণীর ৪৬ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসার পোশাক ও একটি করে ছাতা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিজয়গিরি চাকমা। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, এই শিশুরা একদিন আপনাদের দুঃখ ঘুচাবে, দেশকে নেতৃত্ব দেবে। তাই তাদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে।

বিশেষ অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, আগে বইয়ের অভাবে শিশুরা বিদ্যালয়ের আসতে পারত না। এখন সারা দেশে বছরের শুরুতে প্রাথমিক পর্যায়ের সব শিশুকে বিনা মূল্যে বই দেওয়া হয়। কিন্তু দারিদ্র্যপীড়িত এসব এলাকার অনেক শিশু এখনো বিদ্যালয়ে আসতে পারে না। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে আড়াই হাজারের বেশি শিশুকে বিনা মূল্যে বিদ্যালয়ের পোশাক বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ সময় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব ও অভিভাবক মো. নেজাম উদ্দিন।