সাপের আলো শোষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম আফ্রিকার বিষধর গ্যাবুন সাপের রয়েছে আলো শোষণের অদ্ভুত ক্ষমতা। এ কারণে বনের ভেতরে এ ধরনের সাপকে সহজে শনাক্ত করা যায় না। সাপটির এই অদ্ভুত ক্ষমতা উদ্ভাবনকারী জার্মান বিজ্ঞানীদের আশা, গ্যাবুনের গঠন পর্যবেক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আলোশোষণকারী কৃত্রিম উপাদান উদ্ভাবন সম্ভব। নেচার সাময়িকী জানায়, গ্যাবুনের চামড়ায় অতি কালো রঙের সূক্ষ্ম জ্যামিতিক দাগ রয়েছে। এগুলো সূর্যালোকসহ অন্যান্য আলো শোষণ করে। এই সাপের ত্বকে সাদা ও বাদামি রঙের নকশা রয়েছে, যার আলোক প্রতিফলনের ক্ষমতা অনেক। ফলে কালোর সঙ্গে একধরনের বৈসাদৃশ্য সৃষ্টি হয়। তাই গ্যাবুনের উপস্থিতি শনাক্ত করা কঠিন। এ ছাড়া সাপটির গায়ে রয়েছে ঘন কালো সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকাজ। এতে আলো শোষিত হয়। এএফপি।