সাপের খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসুন সাহেব, বসুন, বসুনহাতের নরম আঙুল ঘষুন।কাঁচা মরিচ পেঁয়াজ রসুনহাটে হাঁড়ির হিসাব কষুন।কাজে ঘণ্টা, কথায় মেকিআমড়া কাঠের আস্ত ঢেঁকি।বাক্স থেকে বেরুচ্ছে কী?দেখুন সাহেব, ওমা! এ কী!কাঠের বাক্সে নরম খড়েশরীর দোলায়, নড়েচড়ে।চশমা খুলে ভালো মতো চোখটা রাখুন সুসংযত।নইলে সাহেব, দৃষ্টি গেছেএসেছেন তো দাড়ি চেঁছে।নড়া নিষেধ, চড়ায় মানাসাপের পিঠে বিশাল ডানাউড়ে এসে ছোবল দিয়েলতার মতো গা পেঁচিয়েগিলে খাবে এক কামড়েওঝার মতো মন্ত্র পড়েকাজ হবে না বলে রাখিসাপটা যেন শকুন পাখি।