সাপের নতুন প্রজাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজুড়ে বিশেষ একধরনের সাপের সংখ্যা বিজ্ঞানীদের ধারণার চেয়ে অনেক বেশি বলে দাবি করেছেন গবেষকেরা। কীটের মতো ছোট আকৃতির ওই সাপের (স্কোলকোফিডিয়া) অস্ট্রেলীয় প্রজাতি নিয়ে সম্প্রতি এক গবেষণার ভিত্তিতে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা এমনটিই দাবি করছেন। তাঁদের এই গবেষণা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বায়োলজিক্যাল জার্নাল অব দ্য লিনিয়ান সোসাইটি সাময়িকী। এতে বলা হয়, বর্তমানে স্কোলকোফিডিয়ার ৪০২টি প্রজাতির কথা জানা যায়। বিশ্বজুড়ে এই প্রজাতির মোট সংখ্যা বাস্তবে ৮৩০ থেকে এক হাজার ৩৭০ পর্যন্ত হতে পারে। অস্ট্রেলিয়া থেকে সংগৃহীত ওই সাপের ২৭টি প্রজাতির ৭৪১টি পৃথক জিনোম বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য জানা যায়। এই বিশ্লেষণের মধ্য দিয়ে সাপটির বেশ কয়েকটি নতুন প্রজাতির সন্ধান মিলেছে। এএফপি।