সাপ্তাহ জুড়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ঢাকা মহানগর বন্ধুসভায় সপ্তাহব জুড়ে থাকে নানা আয়োজন। এসব আয়োজনে আপনিও অংশ নিতে পারেন। প্রতিটি আয়োজন চলে বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। শুধু শনিবার বিতর্কচর্চার আসর বসে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত। একই দিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে লেখার ইশকুল। স্বরচিত লেখা নিয়ে আলোচনা হয় এ আসরে।
রোববারের আসরে হয় পাঠচক্র। এখানে একটি নির্দিষ্ট বই পড়ে সবাই মিলে আলোচনা করা হয়।
মঙ্গলবারের আসরের নাম গান বিকেল। সবাই মিলে গানের চর্চা করা হয় এ আসরে।
বুধবার উপস্থাপনা ও বক্তৃতা বিষয়ে আসর বসে।
বৃহস্পতিবার হয় সাধারণ সভা ও আনন্দ আড্ডা।
শুক্রবারে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তির আসর।
স্থান: বন্ধুসভা কক্ষ, প্রথম আলো অফিস (নতুন ভবন), ১৯ কারওয়ান বাজার, ঢাকা।
বন্ধুসভার সাপ্তাহিক আয়োজনগুলোতে আপনি আমন্ত্রিত।
যোগাযোগ: ০১৭৩৮৪২৪২২৮