সাপ্তাহিক চাটগাঁর সংবাদের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাপ্তাহিক চাটগাঁর সংবাদ–এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত শনিবার লোহাগাড়া পাবলিক হলে সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিেকরা সাহসী ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজ ও জাতির অগ্রযাত্রায় ভূমিকা রাখেন। সাপ্তাহিক চাটগাঁর সংবাদ–এর সম্পাদক ও প্রকাশক নুরুল আবছার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ফিজনুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন রেজাউল কবির চৌধুরী, মোহাম্মদ মফিজুর রহমান, মুহাম্মদ ফয়জুল্লাহ, আবু নইম আজাদ প্রমুখ।