সাফল্য নিয়ে সন্দিহান কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদে নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের সাফল্য নিয়ে সন্দিহান চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলররাই। তাঁদের মতে, রাতারাতি দীর্ঘদিনের অভ্যাস বদল সম্ভব নয়। নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে তাঁরা নগরবাসীকে উদ্বুদ্ধ করলেও এই ব্যাপারে তেমন সাড়া পাননি।

সিটি করপোরেশন সূত্র জানায়, কোরবানির পশু জবাইয়ের জন্য চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে ৩৬০টি স্থান নির্ধারণ করেছে সিটি করপোরেশন। তবে স্থানের সংখ্যা আরও বাড়তে পারে। নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের জন্য প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে জানান সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তারা।

পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর কফিল উদ্দিন খান বলেন, নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ের ব্যাপারে আমি নিরাশ। তারপরও ম​স​ি​জদে প্রচারণা চালিয়েছি। এলাকার বাসিন্দাদেরও চিঠি ​দেওয়া হয়েছে। কিন্তু সাড়া মেলেনি।

পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহিরুল আলম বলেন, এটা দীর্ঘ​িদনের অভ্যাস। রাতারাতি বদল হবে না। তারপরও আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি।

সিটি করপোরেশন সূত্র জানায়, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য সর্বোচ্চ ৪১টি স্থান নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে সতটি, জালালাবাদে পাঁচটি, চান্দগাঁও চারটি, মোহরায় ১০টি, পূর্ব ষোলোশহর পাঁচটি, পশ্চিম ষোলোশহর ১২টি, শুলকবহরে ১১টি, উত্তর পাহাড়তলীতে ১০টি, উত্তর কাট্টলীতে ১১টি, দক্ষিণ কাট্টলীতে ১৬টি, সরাইপাড়ায় পাঁচটি, পাহাড়তলীতে তিনটি, লালখান বাজারে পাঁচটি, বাগমনিরামে পাঁচটি, চকবাজারে নয়টি, পশ্চিম বাকলিয়ায় পাঁচটি, পূর্ব বাকলিয়ায় ১৫টি, দক্ষিণ বাকলিয়ায় পাঁচটি, দেওয়ান বাজারে পাঁচটি, জামালখানে সাতটি, এনায়েত বাজারে ১৮টি, উত্তর পাঠানটুলী পাঁচটি, উত্তর আগ্রাবাদে ১১টি, রামপুরে ১৩টি, উত্তর হালিশহরে ২৫টি, দক্ষিণ আগ্রাবাদে পাঁচটি, পাঠানটুলীতে পাঁচটি, পশ্চিম মাদারবাড়ীতে চারটি, পূর্ব মাদারবাড়ী ছয়টি, আলকরণ তিনটি, আন্দরকিল্লায় সাতটি, ফিরিঙ্গিবাজারে পাঁচটি, পাথরঘাটায় ১০টি, বক্সিরহাটে সাতটি, গোসাইলডাঙায় পাঁচটি, উত্তর মধ্যম হালিশহরে পাঁচটি, দক্ষিণ মধ্যম হালিশহরে পাঁচটি, দক্ষিণ হালিশহরে ১৩টি, উত্তর পতেঙ্গায় চারটি ও দক্ষিণ পতেঙ্গায় পাঁচটি স্থান নির্ধারণ করেছে করপোরেশন।

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ প্রথম আলোকে বলেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের জন্য প্রাথমিকভাবে ৩৬০টি স্থান নির্দিষ্ট করা হয়েছে। তবে আরও ১০-২০টি স্পট বাড়তে পারে। এ ছাড়া সিটি করপোরেশন নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য এলাকায় এলাকায় প্রচারপত্র ও মাইকিং করা হচ্ছে।

শৈবাল দাশ বলেন, নির্দিষ্ট স্থানে লোকজনকে সচেতন করার চেষ্টা চলছে। জনগণকেও নিজেদের থেকে উদ্যোগী হতে হবে। তাদের সহায়তা ছাড়া এটি বাস্তবায়ন করা সম্ভব নয়।

এদিকে সিটি করপোরেশন কর্তৃক নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই করার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে মেয়র বলেন, কোরবানির দিন সকাল নয়টা থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু হবে। বিবৃতিতে তিনি নির্ধারিত স্থানে পশু জবাই এবং জবাইকৃত পশুর নাড়িভুঁড়ি যত্রতত্র না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন, সিটি করপোরেশনের আবর্জনাবাহী গাড়ি সহজে চলাচল করতে পারে এমন স্থানে ফেলার অনুরোধ জানান।