সাফল্যের অ আ ক খ

ব্যর্থ মানুষ বনাম সফল মানুষ
সবাই সফল হতে চায়। মাঝারি মানের জীবন কেউই চায় না। সফল ব্যক্তিদের জীবনযাপনের ধরন অনুসন্ধান করলে দেখা যায়, অভিন্ন কিছু অভ্যাস বা আচরণ তাঁদের মধ্যে রয়েছে। যেমন তাঁরা বিনয়ী, ঝুঁকি নেওয়ার মতো সাহসী এবং আনন্দময় মেজাজে থাকতে পছন্দ করেন। আপনিও যদি বড় কিছু অর্জন করতে চান, তাহলে সফল ব্যক্তিদের কিছু জীবনাচরণ অনুসরণ করে দেখতে পারেন। তবে সবই যে হুবহু অনুসরণ করতে হবে, তা নয়।
সফল মানুষের অভ্যাস
অগ্রগতির দিকে খেয়াল
ভুল থেকে শিক্ষাগ্রহণ
সঠিক মানুষের সঙ্গে সময় কাটানো
জীবনের সঠিক ভারসাম্য রাখা
লক্ষ্য ও উদ্দেশ্য লিখে রাখা
দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা
অন্যের প্রশংসা করা
কাজের তালিকা প্রণয়ন
গন্তব্য জেনে নেওয়া
অন্যের সাফল্য কামনা
অন্যের ব্যর্থতার দায়
নিজের কাঁধে নেওয়া
আকাঙ্ক্ষা জাগিয়ে রাখা
দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করা
শেখা, উন্নতি, প্রতিদিন পড়াশোনা
ঝুঁকি নেওয়া
সমস্যাগুলো ঠিকমতো মোকাবিলা
বিনয়ী হওয়া
অন্যের সঙ্গে তথ্য বিনিময় করা
আনন্দ প্রকাশ করা
অন্যকে ক্ষমা করে দেওয়া
নতুন ধারণা নিয়ে আলোচনা
পরিবর্তনকে স্বাগত জানানো