সাফল্যের জন্য চাই পর্যাপ্ত ঘুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষার আগে অনেক কিছু শেখা প্রয়োজন। সে জন্য ঘুম বাদ দিয়ে পড়তে বসলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই বেশি। কারণ, ঘুমের ঘাটতি হলে পরীক্ষার খাতায় লেখার সময় বিভিন্ন তথ্য একসঙ্গে গোছানো কঠিন হয়ে পড়ে। যুক্তরাজ্যের রয়েল হলোওয়ে ইউনিভার্সিটি অব লন্ডনের একদল মনোবিজ্ঞানী এ কথা জানিয়েছেন। তাঁরা বলছেন, পড়াশোনা ও অন্যান্য বিষয় শেখার ক্ষেত্রে রাতে ভালো ঘুম হওয়া জরুরি। এতে শিক্ষার্থীরা বিভিন্ন তথ্য সংগ্রহ এবং মনে রাখার ক্ষেত্রে সফল হয়। তাই পরীক্ষার আগে ঠিকমতো না ঘুমিয়ে সব পড়া আরেক নজর দেখে নেওয়ার ধারণাটা সব সময় কার্যকর না-ও হতে পারে। টেলিগ্রাফ।