সাফল্যের জন্য নিঃস্বার্থ হোন
নিজের নাকি প্রতিষ্ঠানের উন্নয়নের প্রতি বেশি মনোযোগ দেবেন? প্রতিষ্ঠানের স্বার্থের প্রতি বেশি মনোযোগী হলে আপনি বেশি পুরস্কৃত হতে পারেন। কাজেই নিঃস্বার্থ মনোভাব নিয়ে কাজ করাটাই বেশি ভালো। কানাডার একদল গবেষক এ কথা জানিয়েছেন। এ গবেষণা প্রতিবেদন জার্নাল অব বিজনেস অ্যান্ড সাইকোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। অটোয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ম্যাগডা ডোনিয়া বলেন, একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উন্নতি তখনই নিশ্চিত হয়, যখন সেখানকার কর্মীরা নিঃস্বার্থভাবে কাজ করেন। প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কর্মী শুধু নিজের উন্নয়নের চেষ্টা করে গেলে তা ফলপ্রসূ হয় না। তবে প্রাতিষ্ঠানিক সমৃদ্ধির পাশাপাশি কর্মীর ব্যক্তিগত উন্নতি অবশ্যই সম্ভব। আইএএনএস।