কোনো কাজের প্রশিক্ষণ নিয়ে রাখা মানে নিজেকে সেই কাজে দক্ষ করে গড়ে তোলা। আর এসব প্রশিক্ষণ চলতে পারে লেখাপড়ার ফাঁকে ফাঁকে। এইচএসসি পাস করা যে কেউ মাত্র তিন মাসের একটি প্রশিক্ষণ নিয়েই প্রবেশ করতে পারেন পেশাজীবনে। বিদেশে যেতে চাইলেও প্রশিক্ষণ থাকা মানে আপনি দক্ষ কর্মী হিসেবে বিবেচিত হবেন। আর কম সময়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে নিউটন হোটেল স্কুলে প্রশিক্ষণ নিতে পারেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ কবির বলেন, ‘এ ক্ষেত্রে দেশে-বিদেশে প্রচুর চাকরির সুযোগ রয়েছে। মেধাবীরা এলে আরও বেশি ভালো করতে পারবেন। দেশে আন্তর্জাতিক মনের নতুন নতুন হোটেল আসছে, যেখানে প্রচুর দক্ষ ছেলেমেয়ের প্রয়োজন হবে। তা ছাড়া বাংলাদেশ থেকে হোটেলে কাজ করার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক লোক বিদেশে যাচ্ছেন। কিন্তু প্রশিক্ষণের অভাবে তাঁরা ভালো বেতন পাচ্ছেন না। এ জন্য চাই হাতে-কলমে শিক্ষা। নিউটন স্কুল শিক্ষার্থীদের সেই সুযোগটি কাজে লাগাতে সাহায্য করছে। বাংলাদেশের ছেলেমেয়েরা উচ্চ পারিশ্রমিক নিয়ে পেশাজীবন শুরু করতে পারেন একমাত্র নিজেকে দক্ষ হিসেবে উপস্থাপনের মাধ্যমে।’ কোন বিষয়ে কেমন খরচপ্রশিক্ষণের টাকা দুই কিস্তিতে দেওয়ার সুযোগ আছে। তবে এককালীন টাকা পরিশোধ করলে খরচ ১০ শতাংশ কমে আসবে। হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ অপারেশন, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নিতে পারেন। ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্টের ওপরে মোট নয় মাসের ডিপ্লোমা কোর্স করার সুযোগ থাকছে। খরচ প্রায় ৫৫ হাজার টাকা। হাউসকিপিংয়ের ওপর প্রশিক্ষণ নিতে খরচ পড়বে নয় হাজার টাকা। ফুড অ্যান্ড বেভারেজ অপারেশন ১৭ হাজার, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের ওপরে প্রশিক্ষণে খরচ ২৩ হাজার টাকা। এ ছাড়া ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট কোর্সে খরচ হবে ১৯ হাজার টাকা। এ ছাড়া রয়েছে এক মাস মেয়াদি কোর্স ইংলিশ ফর হোটেল, তিন মাসের হোটেল সেলস অ্যান্ড মার্কেটিং এবং এক দিনের লাইফস্টাইল কুকিং কোর্স। প্রশিক্ষণের মেয়াদ ও ধরনপ্রশিক্ষণ কোর্সের মেয়াদ নানা ধরনের হতে পারে। এক মাস, তিন মাস, চার মাসের কোর্সগুলো ছাড়াও মোট নয় মাসব্যাপী সার্টিফিকেট ও ডিপ্লোমা করার সুযোগ আছে। আর এই অল্প সময়ের প্রশিক্ষণে আপনার ক্যারিয়ারে যোগ হতে পারে সাফল্যের মুকুট। ক্লাসের জন্য সকাল, বিকেল, সন্ধ্যা—এই তিন সময়ের যেকোনোটি বেছে নিতে পারেন ভর্তির সময়ে। প্রশিক্ষণে যেসব সুবিধাএখানে হাতে-কলমে প্রশিক্ষণের জন্য আধুনিক হোটেলের সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সুবিধা থাকছে। আমেরিকান হোটেল অ্যান্ড লজিং এডুকেশনাল ইনস্টিটিউট-নির্ভর আন্তর্জাতিক মানের কোর্সসমৃদ্ধ সিলেবাস। বিনা মূল্যে কম্পিউটার এবং ইংরেজিতে কথা বলতে শেখার সুযোগ। পাঁচ হাজার ৮০০ বর্গফুটের অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র। পূর্ণ সময় ধরে দেশি-বিদেশি প্রশিক্ষক। যোগাযোগভর্তি হতে চাইলে সোজা চলে আসতে পারেন নিউটন হোটেল স্কুল, খাজা টাওয়ার (নবম তলা), ৯৫ মহাখালী সি/এ, বীর উত্তম এ কে খন্দকার সড়ক, ঢাকা-১২১২—এই ঠিকানায়। বিস্তারিত: ০১৭৫৯১১১৪২১ নম্বরে, অথবা ভিজিট করুন www.newtonskills.com ওয়েবসাইটে।