সাফল্যের জন্য ব্যবস্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের সব ক্ষেত্রে সফলতার জন্য প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা। সময় বদলের সঙ্গে তৈরি হচ্ছে কাজের নতুন খাত। নিত্যনতুন গন্তব্য। সে অনুযায়ী শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন নতুন পড়ার বিষয়। ব্যবস্থাপনার পাঠেও যুক্ত হয়েছে নতুন অনেক বিষয়। সম্ভাবনাময় তেমন কয়েকটি বিষয় হলো: স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ফিন্যান্স ম্যানেজমেন্ট, এভিয়েশন ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট প্রভৃতি।ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টবাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে কোর্স সম্পন্ন করা যেতে পারে। শিল্পপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, মান উন্নয়ন, ব্যবস্থাপনার নতুন কৌশল উদ্ভাবন বিষয় পড়ানো হয়ে থাকে এ কোর্সে। স্নাতক সম্পন্নকারী যেকোনো শিক্ষার্থী বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে এ কোর্স সম্পন্ন করতে পারবেন। এক বছর মেয়াদি এ কোর্সের ফি ২৫ হাজার টাকা। যোগাযোগ: ওয়েবসাইট www.bim.org.bd ফোন: ৮১১৭৪০৫-৭।এ ছাড়া বিআইএম থেকে প্রডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট, ফিন্যান্স ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ রয়েছে।স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টব্যবস্থাপনা শিক্ষায় যুক্ত হওয়া নতুন আরেকটি বিষয় স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। মানবসম্পদ উন্নয়ন, শিল্পোৎপাদন ব্যবস্থাপনা, ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কৌশল তৈরি সম্পর্কিত অধ্যয়ন হলো স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য উচ্চস্তরের কৌশল নির্ধারণের ক্ষেত্রে যেসব পদ্ধতি অবলম্বন করা হয়, সে বিষয়ে ধারণা প্রদান করা হয়ে থাকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বিষয়ে। এ কোর্সটি চার বছর মেয়াদি।এ বিষয়ে স্নাতক সম্পন্ন করে কাজ করার সুযোগ থাকছে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ উন্নয়ন বিভাগ, শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ কিংবা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগে। এভিয়েশন ম্যানেজমেন্টএভিয়েশন ম্যানেজমেন্ট হলো বিমানব্যবস্থাপনা-সংক্রান্ত অধ্যয়ন। যেখানে শিক্ষার্থীদের এভিয়েশন ইন্ডাস্ট্রি, বিমানবন্দর ব্যবস্থাপনা, এয়ারলাইনস কোম্পানি ব্যবস্থাপনা-সংক্রান্ত বিষয় পড়ানো হয়ে থাকে।এভিয়েশন ম্যানেজমেন্ট পড়া শিক্ষার্থীরা কাজ করার সুযোগ পাবেন বিভিন্ন এয়ারলাইনস কোম্পানি, দেশের বাইরে এভিয়েশন ইন্ডাস্ট্রি কিংবা বিমানবন্দর ব্যবস্থাপনায়। এ ছাড়া দেশে এক কিংবা দুই বছর পড়ার পর সুযোগ থাকছে ক্রেডিট ট্রান্সফারের।স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্স দুটি পড়ানো হয় ঢাকার কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে (ক্যাটেক)। দুটি কোর্সই এডেক্সেল অনুমোদিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চার বছর মেয়াদি স্নাতক কোর্স সম্পন্ন করতে মোট খরচ হবে পাঁচ লাখ ২৫ হাজার টাকা। কোর্স দুটিতে ভর্তির জন্য শিক্ষার্থীকে যেকোনো বিভাগ থেকে উচ্চমাধ্যমিকে গ্রেড পয়েন্ট ‘৩’ পেতে হবে। সেই সঙ্গে এ-লেভেল সম্পন্ন করা শিক্ষার্থীরাও এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।ক্যাটেক কার্যালয়, সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। যোগাযোগ: ০২-৮৯৯১৩৭১ অথবা www.catechedu.com ওয়েবসাইটে।