সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে সাউথপয়েন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতভাগ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫০ জন জিপিএ-৫ পেয়েছে। এ স্কুলের মোট ১০২ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। স্কুলের চেয়ারম্যান আ ন ম মুনির আহমদ চৌধুরী বলেন, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মানসম্পন্ন শিক্ষাদানে প্রতিশ্রুতিবদ্ধ। কলেজের অধ্যক্ষ এ জে এম শহীদুল্লাহ বলেন, ভালো ফল ও অভিভাবকদের আস্থা অর্জনের মাধ্যমে এ প্রতিষ্ঠান জাতির লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তাঁরা এ ফলে সন্তোষ প্রকাশ করেন।