সাফল্যের পেছনে শৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট প্ল্যাসিডস স্কুলের অভিভাবক-শিক্ষক—সবাই মনে করেন তাঁদের বিদ্যালয়ে ভালো ফলাফলের মূল রহস্য হলো শৃঙ্খলা। ২২৯ জন শিক্ষার্থীর মধ্যে ২১৯ জন প্রথম বিভাগ ও ১০ জন দ্বিতীয় বিভাগ পেয়েছে। প্রথম বিভাগ পাওয়া আকতাহী মজিদ চৌধুরী বলল, ‘আমাদের স্কুলে পড়াশোনা ও চলাফেরায় খুব সুশৃঙ্খল থাকতে হয়।’ তার মা জিনাত মাজিদ বললেন, ‘পড়াশোনা ও আচরণে স্কুলের শৃঙ্খলার জন্য আমাদেরও প্রচুর পরিশ্রম হয়। তাই এ স্কুলের ফলাফলে এমন সাফল্য এসেছে।’ প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ প্ল্যাসিড গোমেজ বললেন, ‘শিক্ষকেরা সুশৃঙ্খলভাবে পাঠদান করান। নিয়মিত মডেল টেস্ট হয়। আর অভিভাবকদের সহযোগিতায় আমার প্রতিষ্ঠানের সাফল্য এসেছে।’