সাফল্যের স্বীকৃতি দিতে ইডিইউ চালু করল চারটি মেধাবৃত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দিতে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) চালু করেছে চার মেধাবৃত্তি। অর্থনৈতিক সীমাবদ্ধতা কাটানোর পাশাপাশি সব ধরনের টিউশন ফির সহায়তা পাবেন ভালো ফলাফল অর্জনকারী ছাত্রছাত্রীরা।
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, এই বৃত্তিগুলোর মাধ্যমে আমরা মেধাবীদের এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা দিতে চাই। উচ্চশিক্ষা গ্রহণের জন্য অর্থনৈতিক সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ইডিইউ সব সময় মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।
দুই ক্যাটাগরিতে ভালো ফলাফলকারী শিক্ষার্থীরা এসব বৃত্তি লাভ করবেন। এসএসসি, এইচএসসি ও সমমানের দুই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে চেয়ারম্যানস ডিসটিংগুইশ স্কলারশিপ ও বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) গ্র্যান্ট বৃত্তি।
অন্যদিকে ইডিইউতে অধ্যয়নরত শিক্ষার্থীরা পাবেন চেয়ারম্যানস আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট অ্যাওয়ার্ড। যেসব ছাত্রছাত্রী প্রতি তিন সেমিস্টারে সিজেপিএ-৪ পাবেন তারাই সরাসরি এই বৃত্তির জন্য বিবেচিত হবেন। ইতিমধ্যে প্রথমবারের মতো বৃত্তিটি পেয়েছেন পাঁচ কৃতী শিক্ষার্থী। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়। একইভাবে তিন সেমিস্টারের ভালো ফলাফলের ভিত্তিতে দেওয়া হবে চেয়ারম্যানস মেরিট অ্যাওয়ার্ড। বিজ্ঞপ্তি