সাবরাং ইউপির চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের (্ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দিয়েছে সাবরাং উচ্চবিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি। গত বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবরাং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দৌল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিস উল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত চেয়ারম্যান নুর হোসেনসহ ১২ ওয়ার্ডের ইউপি সদস্যরা। বক্তব্য দেন আইনজীবী মাহমুদুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষানুরাগী মো. জাহিদ হোসেন, আবুল কালাম প্রমুখ। সভায় এসএসসি ও জেএসসিতে জিপিএ–৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২২ মার্চ সাবরাং ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়।