প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর সব জিনিসের শুরু নিখুঁত ছিল না। একইভাবে নিখুঁত ছিল না সাবানের উদ্ভাবনও। খ্রিষ্টপূর্ব ২৩ শতকে মেসোপটেমিয়ায় উদ্ভাবিত সাবানের কাঁচামাল ছিল ছাই ও স্থানীয় বিভিন্ন ধরনের মসলা। ছাই ও মসলার সঙ্গে চর্বি ও কাদার মিশ্রণ ঘটিয়ে প্রথমবারের মতো তৈরি হয় সাবান।
প্রাথমিক যুগে সাবান ব্যবহৃত হতো কাপড় ব্যবসার অন্যতম অনুষঙ্গ হিসেবে। সে সময় উল ও সুতাকে ঝকঝকে পরিষ্কার করে তোলার কাজেই সাবান ব্যবহার করা হতো। পরে ধীরে ধীরে সাবানের বিভিন্নমুখী ব্যবহার শুরু হয়। এর সঙ্গে বিভিন্ন ধরনের সুগন্ধির মিশ্রণ শুরু হয়। সময়ের পথপরিক্রমায় রঙে-বর্ণে-গন্ধে সাবান পরিণত হয় মনুষ্য সভ্যতার অন্যতম প্রাথমিক প্রসাধনে।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল