সাবেক অধ্যক্ষ জয়নাল আবেদিনের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়া কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর কবর জিয়ারত করেন।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন প্রভাষক আবদুল্লাহ আল নোমান, ইলিয়াছ আযাদ, হোসাইন আহমদ, শেখ শাহজাহান হোছাইন, মুবিনুল হক, সুলতানা সাঈদা প্রমুখ।
বক্তারা বলেন, জয়নাল আবেদিন এ অঞ্চলে ৩৫ বছর শিক্ষকতা করেছেন। সমাজকে আলোকিত করেছেন। তাঁর মৃত্যুতে চকরিয়াবাসী একজন ভালো শিক্ষককে হারিয়েছেন।
২০১৫ সালের ৮ ডিসেম্বর জয়নাল আবেদিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
–চকরিয়া প্রতিনিধি