চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছির উদ্দিনের সমর্থনে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতাদের সমন্বয়ে নির্বাচনী প্রচার সেল গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা গত ৩০ মার্চ চট্টগ্রাম প্রেসক্লাবের সংবাদ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান। মতবিনিময়ে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা মাঈনুদ্দীন হাসান চৌধুরী, সাবেক ছাত্রনেতা সিরাজউদদৌলা চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, মাহবুবুল আলম, আব্দুল হান্নান, শেখ আতাউর রহমান, এ কে এম নাজিম উদ্দীন, রফিকুল হোসেন, জাফর আহমদ, মনজুরুল আলম, এস এম শফিউল আজম, মফিজুর রহমান, অভিজিৎ ধর, জি এম শাহাবুদ্দীন খান প্রমুখ।
সভায় আবু সুফিয়ানকে চেয়ারম্যান ও এস এম শফিউল আজমকে সদস্যসচিব করে ১০১ সদস্যের নির্বাচনী প্রচার সেল গঠন করা হয়। বিজ্ঞপ্তি।