আনোয়ারা উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যান-সদস্য পদপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত সোমবার প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রচারণায় নেমে পড়েছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। শুরু হয়েছে মাইকিং-পোস্টারিংসহ ঘরে ঘরে ভোট প্রার্থনা। আগামী ৫ জুলাই এ উপজেলায় ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা গেছে, নির্বাচনে ১ নম্বর বৈরাগ ইউনিয়ন থেকে সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরীও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নের অন্য ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থী হলেন নওয়াব আলী চৌধুরী, আবদুল লতিফ ফারুকী, নবী হোসেন চৌধুরী, মুজিবুর রহমান, মো. ইউনুছ চৌধুরী, এম এ আবু ছৈয়দ ও মো. জসিম উদ্দিন। ২ নম্বর বারশত ইউনিয়নে প্রার্থী হয়েছেন হাসান চৌধুরী, এম এ কাইয়ুম শাহ, ডি আই এম জাহাঙ্গীর আলম, ইলিয়াছ কাঞ্চন, আবুল কাশেম, জামাল উদ্দিন, নাসির উদ্দিন খান, মো. ইসহাক, ফজলুল করিম চৌধুরী, নাজমা আক্তার ও ইলিয়াছ চৌধুরী। ৩ নম্বর রায়পুর ইউনিয়নে প্রার্থী হয়েছেন আবু ছৈয়দ চৌধুরী, আবদুল জলিল, ছাবের ইবনে মাহবুব, নূরনবী, আবদুল্লাহ চৌধুরী, মোহাম্মদ হাশেম ও আবুল কাশেম।৪ নম্বর বটতলীতে আবুল কালাম, অধ্যাপক এম এ মান্নান চৌধুরীও আবদুস সবুর প্রার্থী হয়েছেন।৫ নম্বর বরুমচড়া ইউনিয়নে প্রার্থী হয়েছেন তৌহিদুল হক চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, আবুল বশর, শামসুল ইসলাম চৌধুরী ও খোরশেদুল আলম।৬ নম্বর বারখাইন ইউনিয়নে এ কে এম শাহজাহান চৌধুরী, এস এম আলমগীর, হাসনাইন জলিল চৌধুরী, নিয়াজ মনসুরী, মো. দেলোয়ার হোসেন চৌধুরী, নুরুল আলম চৌধুরী, শফিউল করিম চৌধুরী ও মো. শামসুল আলম প্রার্থী হয়েছেন।৭ নম্বর আনোয়ারা (সদর) ইউনিয়নে প্রার্থী হয়েছেন সুশীল ধর, মো. সৈয়দ, স্বপন ধর, মৃণাল ধর, অসীম দেব, প্রদীপ কুমার চৌধুরী, সিরাজুল ইসলাম, অনুপম চক্রবর্তী, অহিদুল আলম, ফারুক উদ্দিন আহমদ, ফরিদুল আলম ও মো. আলমগীর।৮ নম্বর চাতরী ইউনিয়নে এয়াকুব আলী চৌধুরী, শামসুদ্দীন আহামদ চৌধুরী, মুজিবুল ইসলাম, সাইফুল ইসলাম, ইয়াছিন হিরুও আবুল মনছুর মোহাম্মদ সাইফুদ্দীন প্রার্থী হয়েছেন।৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নে আকতার জামাল চৌধুরী, এম এ সালাম ও ছাবের আহমদ, ১০ নম্বর হাইলধর ইউনিয়নে শাহজাহান চৌধুরী, ফরিদুল আলম চৌধুরী ও সাদেকুজ্জমান চৌধুরী, ১১ নম্বর জুঁইদণ্ডী ইউনিয়নে মোহাম্মদ ইদ্রিস, মোরশেদুর রহমান চৌধুরী, জসিম উদ্দিন ও আবুল কাশেম প্রার্থী হয়েছেন। আনোয়ারা উপজেলার নির্বাচন কর্মকর্তা কাজী মো. নুরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, একটা ভালো নির্বাচন উপহার দিতে পারব।’