সাব্বির রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বলে তাঁর দুই ছক্কার ওপর ভর করেই এশিয়ান গেমসে প্রথমবারের মতো সোনা জিতল বাংলাদেশ। এর আগে এসএ গেমসের ফাইনালেও দারুণ খেলেছিলেন তিনি। শেষ ওভারে শ্রীলঙ্কার যখন দরকার ছিল ১৪ রান, ব্যাটসম্যান কাম এই লেগ স্পিনার দিয়েছিলেন মোটে ৭ রান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে পড়ুয়া ১৭ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার এর আগে অনূর্ধ্ব ১৭ এবং অনূর্ধ্ব ১৯ দলেও খেলেছেন। এবারের সময়ের তারকা—আপনাকে তো এখন সবাই শেষ ওভারের নায়ক হিসেবে দেখছে, কেমন লাগছে?খুব ভালো। চেষ্টা করেছিলাম ভালো খেলতে। চেষ্টা সফল হয়েছে, তাই সবার মতো আমিও খুশি।ক্রিকেট মাঠে প্রথম দিন—২০০৫-এর ফেব্রুয়ারিতে। নবম শ্রেণীতে পড়ি তখন। শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে আমার প্রথম কোচ রশীদ ভাইয়ের দলের পক্ষে মাঠে নেমেছিলাম।আপনার স্বপ্ন—বিশ্বকাপের আগে জাতীয় দলে সুযোগ পাওয়া।ক্রিকেটে আদর্শ—পাকিস্তানের শহীদ আফ্রিদিকে ছেলেবেলা থেকে ফলো করতাম। তবে খালেদ মাসুদও আমার বড় আদর্শ।ক্রিকেটের বাইরে প্রিয় বিষয়—সংগীত।ব্যাটিং নাকি বোলিং, কোনটি বেশি প্রিয়?দুটোই, তবে ব্যাটিংটা একটু বেশি।প্রিয় মানুষ, প্রিয় পোশাক ও প্রিয় খাবার—মা-বাবা, সাদা-কালো রঙের যেকোনো পোশাক এবং প্রিয় খাবার কাবাব।ছেলেবেলায় যা হতে চেয়েছিলেন—খেলাধুলা ভালোবাসতাম, তাই খেলোয়াড়ই হতে চেয়েছিলাম।যে তিনটি জিনিস সব সময় সঙ্গে থাকে—মা-বাবার দোয়া, বই আর গিটার।অবসরের প্রিয় সঙ্গী—গান। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, ঘুরে বেড়াতেও ভালো লাগে।ভালো ক্রিকেটার হতে হলে যেসব বিষয় জরুরি—নিয়মানুবর্তিতা, কঠোর পরিশ্রম, মনোযোগ এবং ভালো মানুষ হওয়া।সাক্ষাৎকার: মাহফুজ রহমান