মডেল ও অভিনেতা সাব্বির আহমেদ। তাঁর মা শাহনাজ পারভীন, গৃহিণী। আজকের দুই প্রজন্ম বিভাগে হাজির হয়েছেন এই মা-ছেলে।

১. যা খেতে পছন্দ করি
সাব্বির: ভুনা খিচুড়ি সঙ্গে গরুর মাংস এবং শাকসবজি।
মা: সাদা ভাত, ডাল-ভাজি, মাছ।
২. পছন্দের পোশাক
সাব্বির: জিন্স প্যান্ট ও ফুলহাতা শার্ট।
মা: পছন্দের পোশাক সালোয়ার-কামিজ।
৩. রেগে গেলে যা করি
সাব্বির: হেডফোন কানে দিয়ে গান শুনি।
মা: রেগে গেলে আমি খুব রেগে যাই। আর চেষ্টা করি রাগ সামলানোর।
৪. প্রিয় অভিনয়শিল্পী
সাব্বির: আমির খান, মোশাররফ করিম আর সুবর্ণা মুস্তাফা।
মা: কবরী, শাবানা ও শাকিব খান। আর ছেলের অভিনয় তো ভালো লাগেই।
৫. বেড়াতে ভালো লাগে
সাব্বির: দার্জিলিং আমার খুব পছন্দের জায়গা।
মা: একবার রাজশাহীর আমঝুপি বেড়াতে গিয়েছিলাম। সেই জায়গাটা এখনো মনে দাগ কেটে আছে।
৬. প্রিয় সিনেমা
সাব্বির: পথের পাঁচালী।
মা: গোলাপী এখন ট্রেনে।
৭. প্রিয় লেখক
সাব্বির: রবীন্দ্রনাথ ঠাকুর।
মা: কাজী নজরুল ইসলাম।
৮. প্রিয় গায়ক
সাব্বির: রাহাত ফতেহ আলী খান।
মা: এন্ড্রু কিশোর।
সাক্ষাৎকার: হাবিবুল্লাহ সিদ্দিক